শুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মালয়েশিয়ায় আটক ৭২ বাংলাদেশিকে সরকারি খরচে দেশে ফেরত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৫ ২:৫৯ পূর্বাহ্ণ

Spread the love

মালয়েশিয়ায় বিভিন্ন অপরাধে আটক থাকা ৭২ জন প্রবাসী বাংলাদেশিকে সরকারি খরচে দেশে ফিরিয়ে এনেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ৪০ জন এবং চলমান ২০২৫-২৬ অর্থবছরে আরও ৩২ জনকে সাজা শেষে দেশে পাঠানো হয়েছে।

হাইকমিশনের একটি প্রতিনিধি দল ১০ নভেম্বর মালয়েশিয়ার কেদাহ প্রদেশের ইমিগ্রেশন বিলান্তিক ক্যাম্প পরিদর্শন করে। বর্তমানে এই ক্যাম্পে বাংলাদেশি পরিচয়ে ৫৪ জন আটক রয়েছেন। প্রতিনিধি দল আটক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করে পারিবারিক যোগাযোগ এবং দ্রুত প্রত্যাবাসনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। ইতোমধ্যে তাদের মধ্যে ২৫ জনের ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে, বাকিদের প্রক্রিয়া চলমান।

চলতি বছরে বাংলাদেশ হাইকমিশন মোট ১৯টি ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করেছে এবং ২,০২১ জন প্রবাসীর প্রত্যাবাসনের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করেছে। হাইকমিশন জানিয়েছে, প্রবাসীদের সহায়তা ও ক্যাম্প পরিদর্শনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইউরোপ যুদ্ধ চাইলে রাশিয়া প্রস্তুত: পুতিনের হুঁশিয়ারি

দেশে চালু হচ্ছে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম নির্দেশ: প্রধানমন্ত্রীর

চীনে রফতানি বাড়িয়ে অর্থনীতিকে গতিশীল করতে হবে: বাণিজ্য উপদেষ্টা

মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর: চালু হচ্ছে মাল্টিপল এন্ট্রি ভিসা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম

শেখ হাসিনা বিরোধী মামলার রায় ফেব্রুয়ারির মধ্যেই: চিফ প্রসিকিউটর

অমর একুশে বইমেলা ঈদের পরে আয়োজনে তারেক রহমানকে প্রকাশকদের খোলা চিঠি

দুর্ঘটনার পর পূর্ণরূপে চালু মেট্রোরেল

ইসরায়েলকে ৬৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ওয়াশিংটনে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ট্রাম্পকে