বুধবার , ২১ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তিতুমীর কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৫ নেতা বহিষ্কার ও পদ স্থগিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২১, ২০২৬ ১:২৭ অপরাহ্ণ

Spread the love

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২১ জানুয়ারি, ২০২৬) দুপুর ১টার দিকে কলেজের শহীদ মামুন হলে এই সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, ছাত্রদলের একটি পক্ষ কড়াইল বস্তি থেকে বহিরাগতদের ভাড়া করে এনে হলে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে অন্তত আটজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন, যাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে হলের জানালার কাচ ও আসবাবপত্রসহ ব্যাপক ভাঙচুর চালানো হয়।

এই ঘটনায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে কঠোর ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। সংগঠনটির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম নাহিদ ও জলিল আদিককে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া আরিফ মোল্লা, শিহাব উদ্দিন সিয়াম ও জিহাদ হাওলাদার—এই তিন নেতার সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। হলের তত্ত্বাবধায়ক ফারুকুল ইসলাম জানান, পুরো ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করায় বনানী থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ