শুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রেমিকাকে ভিডিও কলে রেখেই কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৫ ৬:৩৩ পূর্বাহ্ণ

Spread the love

কক্সবাজারে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে প্রেমিকার সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থায় আত্মহত্যা করেছেন সিলেট এমসি কলেজের প্রথম বর্ষের ছাত্র ফরহাদ হোসেন সৌরভ। বৃহস্পতিবার রাতে কলাতলী এলাকার একটি হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, সৌরভসহ পাঁচ বন্ধু দুপুরে হোটেলে ওঠেন এবং রাতে কেনাকাটার জন্য বাইরে যান। কিছুক্ষণ পর সৌরভের প্রেমিকা শিপু ফোন করে জানায়, সৌরভ ভিডিও কলে আত্মহত্যা করছে। বন্ধুরা কক্ষের দরজা ভেঙে প্রবেশ করলে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে থাকা সৌরভকে দেখতে পান। পরে কক্সবাজার সদর হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, গত দুই দিন ধরে সৌরভ ও শিপুর মধ্যে মনোমালিন্য চলছিল। ঘটনার পর বাকি চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন: জাতির প্রতি প্রধান উপদেষ্টার অভিনন্দন

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি আমার এলাকাকে শেষ করে দিয়েছি : মির্জা আব্বাস

রমজান কল্যাণভিত্তিক সমাজ গঠনের অনুপ্রেরণা দেয়: প্রধান উপদেষ্টা

১২ কেজি এলপিজির দাম বাড়লো ৪ টাকা

১১ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত: দূতাবাসের মাধ্যমে খোঁজখবর নিচ্ছে ঢাকা

সীমান্তে বিজিবি ও গ্রামবাসীর যৌথ প্রতিরোধ, অবৈধ পুশইন ঠেকাতে ড্রোন ব্যবহার

ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ ১১২ ফিলিস্তিনি নিহত

একই দিনে নির্বাচন–গণভোটে বিভ্রান্তির শঙ্কা বাড়ছে

কাজীরহাট ফেরিঘাটে নাব্যতাসংকট দুই শতাধিক ট্রাক আটকে

কাজীরহাট ফেরিঘাটে নাব্যতাসংকট: দুই শতাধিক ট্রাক আটকে