মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শরিফ ওসমান হাদি হত্যাচেষ্টা: মূল আসামির সহযোগী কবির গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২৫ ২:২৩ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর পল্টনের বিজয়নগরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (১৬ ডিসেম্বর) দিনগত রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে মামলার মূল শ্যুটার ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে আটক করা হয়েছে।

র‍্যাব সূত্র জানায়, কবির দীর্ঘদিন ধরে ফয়সালের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন এবং হত্যাচেষ্টার ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

উল্লেখ্য, শরিফ ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অভ্যুত্থান-অনুপ্রাণিত সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র। তিনি ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে গণসংযোগ চালাচ্ছিলেন।

গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলযোগে আসা দুই আততায়ী চলন্ত রিকশায় থাকা শরিফ ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত