বুধবার , ২২ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইরানে নতুন মার্কিন হামলা, পাল্টা হুঁশিয়ারি তেহরানের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২২, ২০২৬ ১১:০৬ পূর্বাহ্ণ

Spread the love

ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সামরিক অভিযান আরও বিস্তৃত করে টানা ১১তম রাতের মতো রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। আজ বুধবার (২২ জুলাই, ২০২৬) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মধ্যরাতে তেহরানের কেন্দ্রস্থলসহ দক্ষিণাঞ্চলের বুশেহর, সিরিক, খুজেস্তান এবং উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সেন্টকম জানিয়েছে, কৌশলগত হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হুমকি বন্ধ করতে ইরানের কমান্ড সেন্টার, ড্রোন সংরক্ষণাগার ও হ্যাঙ্গার ধ্বংস করতেই এই জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে ইরানের পারমাণবিক কেন্দ্র ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ খুব শীঘ্রই ভয়াবহ হামলা চালানো হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের করা কঠোর হুমকির জবাবে চরম হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছে, দেশের কোনো পারমাণবিক স্থাপনায় হাত দিলে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ আরও ভয়াবহ রূপ নেবে। অন্যদিকে পেন্টাগন প্রধান পিট হেগসেথ ইতোমধ্যেই এই যুদ্ধে প্রায় সাড়ে ৩৭ বিলিয়ন ডলার ব্যয়ের হিসাব প্রকাশ করে আরও ৯০ বিলিয়ন ডলারের অতিরিক্ত সামরিক বাজেট দাবি করায় মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের তোপের মুখে পড়েছেন, যার ফলে পরিস্থিতি দিন দিন চরম বৈশ্বিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

তারেক রহমানের কাছে শহীদ পরিবারের আকুতি: বিচারহীনতা ও অবহেলার অভিযোগ

জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে নিহত ১০

ঐকমত্য কমিশন বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট

স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল : তারেক রহমান

ই-রিটার্ন দাখিলে করদাতার সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে

ব্যাংক হিসাব জব্দ মমতাজের

চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী: ভার্চ্যুয়ালি ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন

এনবিআর কার্যালয়ে অলিখিত নিষেধাজ্ঞা, আন্দোলনকারীদের ক্ষোভ

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুন্নাহারের এভারেস্ট জয়