বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৬ ১:২৬ অপরাহ্ণ

Spread the love

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার নির্বাচন ভবনে ভোটের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর

কেন শূন্য হলো আসন

এর আগে গত ২২ আগস্ট নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর ফলে ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত তাঁর সংসদ সদস্য পদটি শূন্য ঘোষণা করা হয়।

ওইদিন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা এক প্রজ্ঞাপনে আসনটি শূন্য হওয়ার বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনি এলাকা ৩ নম্বর ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তাঁর কার্যভার গ্রহণের তারিখ থেকে আসনটি শূন্য হয়েছে।

এই শূন্য আসনেই এখন উপনির্বাচনের মাধ্যমে নতুন সংসদ সদস্য নির্বাচিত করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এই সরকার সংস্কারের পক্ষে তাই ‘হ্যাঁ’ ভোটের কথা বলছে: প্রেস সচিব

ওবায়দুল কাদেরের ভাই শাহাদাতসহ নিষিদ্ধ আওয়ামী সংগঠনের ৯ নেতা-কর্মী গ্রেফতার

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ক্যাবিনেট ও এমপিদের জোরালো চাপ

ভিয়েতনাম যুদ্ধের ‘স্টাইল-কৌশল’ ব্যবহার করছে ইরান: মার্কিন বিশ্লেষক

রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা

রাশিয়ার ড্রোন-ব্যালিস্টিক মিসাইল হামলায় ইউক্রেনে নিহত ৬

সারা দেশে ৩৩ হাজার পূজামণ্ডপে হবে দুর্গাপূজা

শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬ থেকে ২৩ দিনের দীর্ঘ ছুটি শুরু হচ্ছে

সৌদি আকাশপথ ব্যবহার করে কাতারে হামলা চালাল ইসরায়েল