শনিবার , ২৬ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

 অপরাধের জন্য ব্যক্তি শাস্তি পাবে প্রতিষ্ঠান নয় : আসিফ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৬, ২০২৪ ৮:১৪ পূর্বাহ্ণ

Spread the love

অপরাধের জন্য ব্যক্তি শাস্তি পাবে প্রতিষ্ঠান নয় । তাই কর্মীদের ভয় পাওয়ার কিছু নেই বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ভোক্তা অধিকার সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

অর্থ পাচার ও ঋণ খেলাপির কারণে সরকার বাংলাদেশের বড় প্রতিষ্ঠানগুলোর মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, প্রতিষ্ঠানকে সচল রাখতে সরকার সচেষ্ট আছে। ব্যক্তি অপরাধের জন্য ব্যক্তি শাস্তি পাবেন, কর্মীদের ভয় পাওয়ার কিছু নেই।

বড় প্রতিষ্ঠানগুলোর সদিচ্ছা থাকলে নিত্যপণ্যের দাম কমানো সম্ভব জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা কর্পোরেটদের হাতে বন্দি নই। বাজার নিয়ন্ত্রণে যেকোনো ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত আছে সরকার। মাঠ প্রশাসনকে সক্রিয় করা বড় চ্যালেঞ্জ ছিল। সেখানে রদবদল হচ্ছে। দক্ষ কর্মকর্তাদের মাঠে পাঠানো হচ্ছে, যেন জনকল্যাণ করতে পারে।

টাস্কফোর্সে ছাত্র প্রতিনিধি যোগ করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, ভোক্তা অধিকার আইন সংশোধন করে আরও বেশি শক্তিশালী করার কথা ভাবা হচ্ছে।

কেউ যদি মধ্যস্বত্ত্বভোগী ও সিন্ডিকেট ভেঙ্গে সরাসরি কৃষক থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছাতে চায়, তাদের সব ধরনের সহযোগিতা করার কথা জানান আসিফ মাহমুদ।

তিনি বলেন, দেশে বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয়। সেখানেও মধ্যস্বত্ত্বভোগীদের হাতে চলে যায়। সরাসরি জিটুজির মাধ্যমে পণ্য আমদানির উদ্যোগ নেওয়া হবে। 

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শামীম ওসমানের প্লট ক্রোক, ২৯ ব্যাংক হিসাব ফ্রিজ

জামালপুরের মাদারগঞ্জে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান: ৭.৩ মিলিয়ন ঘনফুট চাপে গ্যাস উত্তোলন

সচিবালয়ের আগুন লাগার কারণ জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আমরা দেশের শান্তি চাই : তারেক রহমান

গাজায় ইসরায়েলের গণহত্যায় লক্ষ্যবস্তু শিশুরা: জাতিসংঘের তদন্ত কমিশন

ওয়াশিংটন থেকে আনুষ্ঠানিক বার্তার অপেক্ষা

কঙ্গোয় ইবোলার নতুন প্রাদুর্ভাবে অন্তত ১০০ জনের মৃত্যু

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানসহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিলের অনুমতি পেল রাষ্ট্রপক্ষ

‘লংমার্চের গাড়িগুলো পানি নাকি তেলে চলে’, প্রশ্ন শামা ওবায়েদের

রুয়ান্ডা–ডিআর কঙ্গোর মধ্যে শান্তিচুক্তি, ট্রাম্পের মধ্যস্থতা