শনিবার , ২৩ আগস্ট ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নিউইয়র্কে বাস দুর্ঘটনা, শিশুসহ নিহত ৫

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৩, ২০২৫ ৬:৪১ পূর্বাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শিশুসহ অন্তত ৫ জন। স্থানীয় সময় শুক্রবার দুপুরে নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউইয়র্ক শহরে ফেরার পথে বাফেলোর কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর—বিবিসি।

পুলিশের প্রাথমিক ধারণা, দ্রুতগতির কারণে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে উল্টে যায়। এসময় মহাসড়কের দুদিকেই দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে বিকল্প রুট ব্যবহার করতে নির্দেশ দেয় নিউইয়র্ক ট্রান্সপোর্ট অথরিটি।

দুর্ঘটনার খবর পেয়ে নিউইয়র্ক স্টেট পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার নিয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দারাও ছুটে আসেন। তারা জানান, হতাহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে।

দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৫৪ জন যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই ভারতীয়, চীনা ও ফিলিপিনো বংশোদ্ভূত। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বাসচালক জীবিত আছেন।

সর্বশেষ - অপরাধ