মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরাপত্তা জোরদারে ৪০ হাজার বডিক্যাম ক্রয় প্রক্রিয়া শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১১, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ

Spread the love

আগামী ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদারের জন্য ৪০ হাজার বডি-ওর্ন ক্যামেরা (বডিক্যাম) কেনার প্রক্রিয়া এক-দুই দিনের মধ্যে সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।

মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, বডিক্যাম ক্রয় প্রক্রিয়া আগামীকাল বা পরশুর মধ্যেই শেষ হবে।

বডিক্যাম একটি পরিধানযোগ্য অডিও-ভিডিও ডিভাইস, যা পুলিশের পোশাক বা হেলমেটে সংযুক্ত থাকে। এটি পুলিশি কর্মকাণ্ড নথিবদ্ধ করা, অভিযোগ প্রতিরোধ ও তদন্তে প্রমাণ হিসেবে ব্যবহার করা এবং পুলিশের জবাবদিহিতা ও কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ প্রক্রিয়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর মাধ্যমে সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। এর আগে গত ২৩ সেপ্টেম্বর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটি (এসিসিইএ) ৪০ হাজার বডিক্যাম কেনার প্রস্তাব অনুমোদন দেয়।

সরকার আশা করছে, বডিক্যামের মাধ্যমে ভোটকেন্দ্রের নিরাপত্তা আরও দৃঢ় হবে। নির্বাচনের সময় দেশের প্রায় ১ লাখ ৫০ হাজার পুলিশ, ৫ লাখ ৫০ হাজার আনসার, ১ লাখ সেনা ও ৩০ হাজার বিজিবি সদস্য ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শান্তি রক্ষায় নিয়োজিত থাকবেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণও দেওয়া হবে।

সর্বশেষ - অপরাধ