শুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এখন উত্তাল শাহবাগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২৫ ৫:৪২ পূর্বাহ্ণ

Spread the love

জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে জড়ো হতে শুরু করেছেন ছাত্র-জনতা। কেউ মিছিল সহকারে, আবার কেউ স্ব-উদ্যোগে শাহবাগে এসে বিক্ষোভে অংশ নিচ্ছেন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে শাহবাগ এলাকায় বিভিন্ন স্থান থেকে আসা বিক্ষুব্ধ ছাত্র-জনতার উপস্থিতি দেখা যায়। তাদের হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড, মুখে স্লোগান— ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’ এবং ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’

শনিরআখড়া থেকে শাহবাগে আসা এক মাদ্রাসা শিক্ষার্থী আশফাকুর রহমান আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমরা একজন সাচ্চা দেশপ্রেমিককে হারিয়েছি। রাতে ঘুমাতে পারিনি। প্রতিবাদ জানাতে সকালেই এখানে চলে এসেছি। শহীদ ওসমান হাদির মতো সাহসী দেশপ্রেমিককে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।”

রামপুরা থেকে আসা ইমরুল কায়েস বলেন, “ওসমান হাদির মৃত্যু পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। আমরা এই শোককে শক্তিতে পরিণত করব। শহীদ হাদি ভাইয়ের বিচার শেষ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।”

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাত থেকেই ছাত্র-জনতার মধ্যে তীব্র ক্ষোভ ও শোক বিরাজ করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুটি রাজনৈতিক সমাবেশ: নাকাল ঢাকা, অসহনীয় যানজটে স্থবির জনজীবন

এলডিসি উত্তরণ তিন বছর পেছানোর চেষ্টা করছে সরকার: বাণিজ্য সচিব

মিরপুর টেস্টে মুশফিক-তাইজুলের নজরকাড়া পারফরম্যান্স

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসানকে বিদায় সংবর্ধনা

সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ

আল্লাহর নামে তিনবার শপথ করে অঙ্গীকার করলেন জামায়াত আমির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, লন্ডনে চিকিৎসাধীন

বৃষ্টির মধ্যেই এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশন শুরু

আজ পবিত্র ঈদুল আজহা: ত্যাগের মহিমায় উদ্‌যাপন