পাকিস্তানের পেশোয়ার শহরে একটি স্কুল ভবনের ছাদ ধসে অন্তত ২০ শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থীদের সবার বয়স ১৩ বছরের নিচে। এ ঘটনায় একজন শিক্ষকও প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার স্থানীয় একটি হাসপাতালের মুখপাত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানান, দুর্ঘটনায় আহত এক ডজনেরও বেশি মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া কয়েকজন শিক্ষার্থী ও একজন শিক্ষককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
স্কুল ভবনের ছাদ কী কারণে ধসে পড়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত তথ্যের অপেক্ষা রয়েছে।
সূত্র : রয়টার্স ও ডন।


















