বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভোটের আগে পরিস্থিতি স্বাভাবিক হবে: সিইসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৫ ২:৪৬ পূর্বাহ্ণ

Spread the love

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে।

বুধবার সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি ৫ আগস্ট ২০২৪-এর পরিস্থিতির তুলনায় অনেক উন্নত। তিনি উল্লেখ করেন, ভোটের তারিখের দিকে এগিয়ে আসতে আসতে আইনশৃঙ্খলা আরও ভালো হবে।

সিইসি জানান, আগামী ৩০ নভেম্বর কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করবে। বৈঠকে ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব এবং সদস্য মোতায়েন চূড়ান্ত হবে। তিনি বলেন, আর্মি কেবল কন্টিনজেন্ট হিসেবে মোতায়েন করা হয়, প্রত্যেক কেন্দ্রেই নির্দিষ্ট সংখ্যা দিয়ে নয়।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজর রাখা হবে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া সিইসি সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক দলগুলোও সুন্দর নির্বাচন চায়, তাই সম্মিলিতভাবে একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।

এর আগে সিইসি ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি)-এর নির্বাচনি মহড়া ও প্রশিক্ষণ পরিদর্শন করেন। এতে বিজিবি মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শাপলা চেয়ে ব্যর্থ—কারণ বলে দেবে না ইসি: সিইসি

ঢাবি-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত কয়েকজন

ভারতকে দু’বার হারানোর হুঁশিয়ারি হারিস রউফের

বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেলেন এক আরোহী

নির্বাচনের আগে জনপ্রশাসন সচিবের চেয়ারে বসতে চাচ্ছেন না কেউ

২৩-২৫ মার্চ স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ

মিত্রদের আসন দাবিতে চাপে বিএনপি, ছাড় পেতে পারে সর্বোচ্চ ৫০টি

রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা

রোহিঙ্গাদের জন্য সুইডেনের ২.১ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা

“জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে মঙ্গলবার সাংস্কৃতিক অনুষ্ঠান, যান চলাচলে ডিএমপির নিয়ন্ত্রণ নির্দেশনা