বুধবার , ২৯ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় মোন্থার আঘাত, বিপর্যস্ত জনজীবন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৯, ২০২৫ ৫:০৬ পূর্বাহ্ণ

Spread the love

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রবল ঘূর্ণিঝড় মোন্থা আঘাত হেনেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ঝড়টি উপকূল অতিক্রম শুরু করে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

ঝড়ে রাজ্যজুড়ে তীব্র বৃষ্টি, দমকা বাতাস ও জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি ওড়িশার অন্তত ১৫টি জেলাতেও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, কোনাসীমা জেলার মাকানাগুদেম গ্রামে এক নারী তালগাছ ভেঙে পড়ে নিহত হয়েছেন।

রাজ্য সরকারের প্রাথমিক হিসাবে, ঝড়ে ৩৮ হাজার হেক্টর কৃষিজমি এবং ১ লাখ ৩৮ হাজার হেক্টর উদ্যান ফসল ধ্বংস হয়েছে। প্রভাবিত এলাকা থেকে ৭৬ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের জন্য ২১৯টি মেডিক্যাল ক্যাম্প ও গবাদিপশুর জন্য ৮৬৫ টন খাদ্যসামগ্রী সংরক্ষণ করা হয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর অন্ধ্রপ্রদেশের উপকূলীয় জেলাগুলোর জন্য রেড অ্যালার্ট জারি করেছে। সমুদ্রে প্রায় এক মিটার উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা থাকায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।

শ্রীকাকুলাম, বিশাখাপত্তনম, কাকিনাডা, নেল্লোর ও কোনাসীমা জেলায় ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে। উপ্পাদা–কাকিনাডা বিচ রোডে উঁচু ঢেউয়ে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বন্দরগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে — কাকিনাডায় ১০ নম্বর বিপৎসংকেত, বিশাখাপত্তনম, গাঙ্গাভারাম ও কালিঙ্গপত্তনমে ৯ নম্বর, আর মাচিলিপত্তনমে ৮ নম্বর সংকেত দেখানো হচ্ছে।

প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়টি ধীরে ধীরে দুর্বল হচ্ছে, তবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি ও জলোচ্ছ্বাসের আশঙ্কা এখনও রয়ে গেছে। জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েল আক্রমণ করলে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান

ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চান তারেক রহমান

এক ব্যক্তির ১০ বছরের বেশি প্রধানমন্ত্রিত্বের বিপক্ষে বিএনপি

নির্বাচনে ৪১৮ ড্রোন ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

এক্সে ছবি পোস্ট করে ট্রাম্পের বার্তা, ‘সব কার্ড আমার কাছে’

চক্রান্ত-অস্থিরতার বিরুদ্ধে ঐক্যের আহ্বান ফখরুলের

আইন পাসে সরকারের ভিন্ন উদ্দেশ্য দেখছেন মির্জা ফখরুল

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অংশীজনদের সঙ্গে সংলাপে বসছে ইসি

বজরঙ্গি মুন্নি হর্ষালি ফিরছেন ৬৫ বছরের সুপারস্টারের সঙ্গে