বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ১২:৪১ অপরাহ্ণ

Spread the love

হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাঁকে শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারপতিবৃন্দ এবং সুপ্রিম কোর্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত সোমবার সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেবাশীষ রায় চৌধুরীকে স্থায়ী বিচারপতি পদে নিয়োগ প্রদান করেন।

যুক্তরাজ্য থেকে আইনের ডিগ্রি সম্পন্ন করার পর ২০০৫ সালে জেলা আদালত, ২০০৭ সালে হাইকোর্ট এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন দেবাশীষ রায় চৌধুরী। পরবর্তীকালে ২০২৪ সালের ৮ অক্টোবর তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ইতিপূর্বে দুই বছরের অস্থায়ী মেয়াদ পার হলেও ৪৫ বছর বয়স পূর্ণ না হওয়ায় তাঁকে স্থায়ী করা সম্ভব হয়নি। তবে সম্প্রতি নির্ধারিত বয়সসীমা পূর্ণ করায় রাষ্ট্রপতি তাঁকে স্থায়ী নিয়োগ দান করলেন। তাঁর এই স্থায়ী নিয়োগের মধ্য দিয়ে হাইকোর্ট বিভাগে বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০০ জনে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত