সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ

Spread the love

মহান বিজয় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, স্বাধীনতার প্রকৃত সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক করতে হবে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সব স্তরে পরমতসহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্যের সংস্কৃতি গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব দেন।

১৬ ডিসেম্বরকে জাতীয় গৌরবের প্রতীক উল্লেখ করে রাষ্ট্রপতি দেশে ও প্রবাসে থাকা সব বাংলাদেশিকে বিজয়ের শুভেচ্ছা জানান। তিনি বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতা আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন। এ দিনে তিনি বীর শহিদ, মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত, নির্যাতিত মা-বোন ও শহিদ পরিবারের সদস্যদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধের লক্ষ্য কেবল রাজনৈতিক স্বাধীনতা নয়—অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠাও ছিল এর মূল উদ্দেশ্য। পাঁচ দশক পেরিয়েও জনগণের পূর্ণ রাজনৈতিক ও আর্থসামাজিক মুক্তি অর্জন সম্পূর্ণ হয়নি। এ প্রেক্ষাপটে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার নতুন আশা জাগিয়েছে।

তিনি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শোষণমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলের ঐক্যবদ্ধ প্রয়াসকে বিজয় দিবসের অঙ্গীকার হিসেবে তুলে ধরেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জামালপুরের মাদারগঞ্জে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান: ৭.৩ মিলিয়ন ঘনফুট চাপে গ্যাস উত্তোলন

হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

নির্মাণ সামগ্রী খোলা স্থানে রাখায় পরিবেশ মন্ত্রণালয়ের জরিমানা

ভোটার স্থানান্তর নিয়ে বিএনপির উদ্বেগ, ইসির দাবি ‘স্বাভাবিক’

মিরপুরে প্রকাশ্য দিবালোকে গুলি করে ২২ লাখ টাকা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

কুয়েত প্রবাসীদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি বার্তা

আনুপাতিক ভোটপদ্ধতি ‘মুনাফেকি’ দাবি রিজভীর

অভিনন্দন সংবলিত বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘নির্বাচন পেছালে ভয়ংকর ক্ষতি হবে’— ডা. জাহিদ