রবিবার , ২৬ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রিজার্ভ বাড়ায় বাংলাদেশ ব্যাংককে আইএমএফের অভিনন্দন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৬, ২০২৫ ১:৪০ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি প্রশংসা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপপরিচালক থমাস হেলব্লিং বলেন, পেমেন্ট ভারসাম্যের দুর্বলতা হ্রাসে রিজার্ভ বৃদ্ধির লক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শুক্রবার হংকংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রিজার্ভ সঞ্চয়কে আইএমএফ-সমর্থিত কর্মসূচির মূল লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়। তাই বাংলাদেশের এই সাফল্য ইতিবাচক অগ্রগতি।

থমাস হেলব্লিং আরও জানান, ৫.৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির পঞ্চম পর্যালোচনা করতে আইএমএফের একটি দল এ মাসেই বাংলাদেশ সফর করবে। তারা বাংলাদেশ ব্যাংকের বিনিময় হার নীতি ও রিজার্ভ ব্যবস্থাপনা পর্যালোচনা করবে।

আইএমএফের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ১৬ অক্টোবর বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৭.৩৫ বিলিয়ন ডলার, যা এক বছর আগের ১৯.৯৩ বিলিয়ন ডলার থেকে উল্লেখযোগ্যভাবে বেশি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নারী-শিশুকে যৌন হয়রানি করলে পুরুষের শাস্তি দ্বিগুণ হবে

জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন পাস

জুলাই পরবর্তী বাংলাদেশকে পরনির্ভরশীল দেখতে চায় না সরকার

মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ড: ডিএমপি’র দাবি, চোরাই তারের ব্যবসা নিয়েই খুন

বিএনপির অর্ধশত আসনে বিদ্রোহী প্রার্থী ও প্রতীক বরাদ্দের উৎসব

রমজানে স্কুল ছুটির নতুন নির্দেশনা

সহায়তার বদলে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র

গণভোটের রায় না মানলে সংসদ নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন শফিকুর রহমানের

ভারতের বিরুদ্ধে আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দেব না: মিয়ানমারের প্রেসিডেন্ট

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক