শুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৫ ৫:২৫ পূর্বাহ্ণ

Spread the love

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল তোলে ২৯৬ রান। জবাবে ক্যারিবিয়ানরা গুটিয়ে যায় মাত্র ১১৭ রানে।

রানের ব্যবধানে এটি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম জয়।

এই জয়ে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ তিন ম্যাচের সিরিজ ২–১ ব্যবধানে জিতে নেয়। তবে ওয়ানডে র‍্যাংকিংয়ে তেমন পরিবর্তন আসছে না—বাংলাদেশ থাকবে দশে, আর ওয়েস্ট ইন্ডিজ নবম স্থানে। বাংলাদেশের পয়েন্ট হবে ৭৬, ওয়েস্ট ইন্ডিজের ৭৯।

বোলিংয়ে দারুণ নৈপুণ্য দেখান তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। তিনি ৩ উইকেট নেন এবং সিরিজজুড়ে মোট ১২টি উইকেট শিকার করে বাংলাদেশের হয়ে এক সিরিজে স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট নেওয়ার নতুন রেকর্ড গড়েন। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আরাফাত সানির ১০ উইকেট ছিল আগের রেকর্ড।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে শুরু থেকেই পতন শুরু হয়। ৪৬ রানের মধ্যেই ৪ উইকেট হারায় তারা। ইনিংসের ১৯তম ওভারে রিশাদের দুই আঘাতে আরও চাপে পড়ে দলটি। শেষ পর্যন্ত আকিল হোসেনের ২৭ রান ছাড়া কেউই প্রতিরোধ গড়তে পারেননি।

বাংলাদেশের জয় ছিল সময়ের অপেক্ষা মাত্র। ব্যাট ও বলে সবার সম্মিলিত পারফরম্যান্সে দাপুটে জয়ে সিরিজ শেষ করল টাইগাররা।

সর্বশেষ - অপরাধ