বুধবার , ২৩ জুলাই ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এনসিপির নিবন্ধন নেই, কোন ক্রাইটেরিয়ায় তারা বড় দল?

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৩, ২০২৫ ৪:২২ অপরাহ্ণ

Spread the love

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রশ্ন তুলেছেন, “এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) নিবন্ধনই নেই, বড় দল হিসেবে কীভাবে ডাকে সরকার?” তিনি অভিযোগ করেছেন যে, গতকাল রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডাকা চারটি দলের মধ্যে একটি দলের (এনসিপি) তো নিবন্ধনই নেই, সেটি সদ্য গঠিত হয়েছে।

আজ বুধবার (২৩ জুলাই) প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, “বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, এখনো রাজনৈতিক মাঠে তাদের একটা শক্ত অবস্থান আছে। বিএনপির মতো একটি বড় দলের সঙ্গে সরকার আলাপ করতেই পারে, খুব স্বাভাবিক।” তবে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, “কিন্তু চারটা দলকে কোন ক্রাইটেরিয়ায় বড় দল হিসেবে সিলেক্ট করল সরকার? এই অভিযোগটা আজকে ১৩ দলীয় বৈঠকের সব দলের নেতৃবৃন্দই উত্থাপন করেছেন।”

গণঅধিকার পরিষদের সভাপতি আরও বলেন, বৈঠকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে যে, অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডে ও ভূমিকায় দেখা যাচ্ছে যে সরকার এনসিপির প্রতি একটু পক্ষপাতদুষ্ট ভূমিকা পালন করছে। তিনি সতর্ক করে বলেন, “এ রকম একটা গণঅভ্যুত্থানের পরে বিপুল জনপ্রিয় ও জনসমর্থিত সরকার যদি কোনো দিকে হেলে যায় তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন সরে যাবে। এর ফলে আগামীতে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হবে কি না? সেটা আজকের বৈঠকে আমরা সরকারকে মনে করিয়ে দিয়েছি।”

নুর বলেন, “গত ১১ মাসে আমরা কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলন ও এনসিপি ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠনের ছাত্র নেতৃবৃন্দকে নিয়ে বসতে দেখিনি, ডাকেনি।” তিনি বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের শীর্ষ নেতাদেরকে নিয়ে একটি মতবিনিময় সভার প্রস্তাব রেখেছেন এবং প্রধান উপদেষ্টা এ বিষয়ে আশ্বস্ত করেছেন বলে জানান।

তিনি আরও বলেন, “সংস্কার কমিশন বা সরকার যেন বৃহত্তর জনআকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে কোনো রাজনৈতিক দলের প্রতি বায়াস্ট হয়ে বা চাপে পড়ে এ ধরনের সিদ্ধান্তে না পৌঁছায় সেটি আজকের বৈঠকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মিরাজের নেতৃত্বে আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, নতুন ওয়ানডে অধ্যায় শুরু

⚽ নেইমারকে ছাড়া বিশ্বকাপ কল্পনা কঠিন: এমবাপ্পের নজরে বিশ্বকাপ প্রস্তুতি

একদিনে সড়কে ঝরল ২৮ প্রাণ

ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্রের শক্ত ভিত্তি গড়বে: রিজওয়ানা হাসান

দেশে হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ভোটের জাল সিলসহ প্রেস মালিক আটক

মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা চলচ্চিত্র অভিনেতা শাকিব খান

২৬ ঘণ্টা পর শাহজালাল বিমানবন্দরের আগুন সম্পূর্ণ নিভেছে

আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রোববার মাঠে নামবেন ১০৫১ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: ইসি মাছউদ