রবিবার , ২৬ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ফার্মগেট দুর্ঘটনার পর উত্তরা-আগারগাঁও মেট্রো চালু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৬, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ

Spread the love

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল পিলার থেকে বেয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যুর পর মেরামত কাজে নেমেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কারিগরি টিম। বর্তমানে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে মেট্রো চলাচল শুরু হয়েছে, তবে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে ট্রেন বন্ধ রয়েছে।

রবিবার বিকেলে এমআরটি লাইন-৬ প্রকল্প পরিচালক আবদুল ওহাব বলেন, “বেয়ারিং প্যাড খুলে পড়া অংশে মেরামত কাজ চলছে। উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক।”

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের কাছে ৪৩৩ নম্বর পিলার থেকে রাবারের বেয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হন। ঘটনাটির পর মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত মেট্রো চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়।

বিকাল সোয়া ৩টার দিকে ডিএমটিসিএলের টেকনিক্যাল টিম একটি মেইন লিফট গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মেরামত কাজ শুরু করে। সরেজমিনে ফার্মগেট এলাকায় ব্যাপক পুলিশি উপস্থিতি লক্ষ্য করা যায়।

ঘটনাস্থলে থাকা এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ সিদ্দিক বলেন, “ডিএমটিসিএলের টেকনিক্যাল টিম মেরামত কাজ করছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো চলবে, তবে আগারগাঁও-মতিঝিল অংশে ট্রেন চলাচল আজ নাও শুরু হতে পারে।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গুগলের সদর দপ্তর পরিদর্শনে বাংলাদেশের মন্ত্রীপর্যায়ের প্রতিনিধিদল

ইলেকট্রিক স্কুল বাসে শুল্কমুক্ত আমদানির সুযোগ

রাশিয়ার নির্বাচনে রেকর্ড জয় পুতিনের ইউনাইটেড রাশিয়ার

ঝাড়ু হাতে গোলাপি পোশাকে ইন্দোনেশিয়ায় নারীদের বিক্ষোভ

জামায়াতের সাবেক এমপি হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল

ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা

১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল

‘১৮ কোটি মানুষের দাবি আদায়েই এই লং মার্চ’:ডা. শফিকুর রহমান

১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি আমি: আসিফ নজরুল

৩৬ জুলাইয়ে তরুণরাই সাহস ও শক্তি জুগিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী