মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

৩৬ জুলাইয়ে তরুণরাই সাহস ও শক্তি জুগিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৫, ২০২৬ ৮:০৮ অপরাহ্ণ

Spread the love

২০২৪ সালের গণঅভ্যুত্থানে ‘৩৬ জুলাইয়ে’ তরুণরাই আন্দোলনে সাহস ও শক্তি জুগিয়েছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে তরুণরা বীরের মতো লড়াই করেছে এবং দেশের আন্দোলন-সংগ্রামে তাদের ত্যাগ ও অবদান অনস্বীকার্য।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ নাসিব হাসান রিয়ানের আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫৩ বছরে যে সাহস দেখানো সম্ভব হয়নি, ৩৬ জুলাইয়ে তরুণরা সেই সাহস দেখিয়েছে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তারুণ্যের শক্তি বীরত্বের সঙ্গে লড়াই করেছে। তরুণদের ত্যাগ ও অবদানের ওপর ভিত্তি করেই বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শহীদ নাসিব হাসান রিয়ানের আত্মত্যাগ স্মরণ করে মন্ত্রী বলেন, অকালে একজন তরুণের শাহাদাত কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। সন্তান হারানোর বেদনা যে কতটা গভীর, তা শুধু ভুক্তভোগী পরিবারই উপলব্ধি করতে পারে। এমন শোকের মুহূর্তে বাবা-মাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাওয়া কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সরকার ও সমাজের পক্ষ থেকে শহীদ পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানানোই এখন কর্তব্য। নাসিব হাসান রিয়ানের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার আত্মার মাগফেরাত কামনা করেন স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে শহীদ রিয়ানের বাবা মো. গোলাম রাজ্জাকের সঙ্গে কথা বলেন এবং তাকে সান্ত্বনা দেন মন্ত্রী।

বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. আব্দুল খালেকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. ওবায়দুর রহমান এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ