রবিবার , ২৬ অক্টোবর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচন ঘিরে ডিসি-এসপি-ইউএনও বদল আসছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৬, ২০২৫ ১:৩২ পূর্বাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল আনতে যাচ্ছে সরকার। জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী মাসের মধ্যেই ডিসি, এডিসি, ইউএনও, এসপি ও ওসি পর্যায়ে ব্যাপক পরিবর্তন আসবে।

ইতোমধ্যে প্রশাসনে ধাপে ধাপে বদল শুরু হয়েছে। জানা গেছে, গত নির্বাচনে দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের এবার মাঠে রাখা হবে না। নির্বাচন তফসিল ঘোষণার আগেই এই রদবদল প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ২৪তম বিসিএস ব্যাচের ডিসিদের তুলে এনে ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মাঠে পাঠানো হতে পারে। ইউএনও পর্যায়ে ৩৪ ব্যাচের কর্মকর্তাদের বদলে ৩৫, ৩৬ ও ৩৭ ব্যাচের কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে।

অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নির্বাচনের আগে বড় কয়েকটি জেলার এসপি পরিবর্তন করা হবে। পাশাপাশি, এসপি ও ওসিদের লটারির মাধ্যমে পদায়ন করার বিষয়েও সিদ্ধান্ত হতে পারে।

জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, “নির্বাচনের আগে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানো জরুরি। দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদেরই দায়িত্ব দেওয়া উচিত।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কণার সংসার ভাঙার ঘোষণা, স্বামীর পোস্ট নিয়ে বিভ্রান্তি

বাংলাদেশ-বেলারুশ সহযোগিতা জোরদার, কৃষি ও প্রযুক্তিতে নতুন সম্ভাবনা

সিলেটে বর্ডার ক্রস গরুর অনুপ্রবেশে খামারিদের কপালে চিন্তার ভাঁজ

দেশে বিদ্যুতের দাম আবারো বৃদ্ধি

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি: মির্জা আব্বাস

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় ৬ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টি, রাতে আরও বৃষ্টির সম্ভাবনা

নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭ হাজারের বেশি জনবল নিয়োগ

মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজার অবৈধ বিদেশি আটক

স্বামীকে হত্যার পর লাশ টুকরো করে ফ্রিজে রাখার চেষ্টায় স্ত্রী গ্রেপ্তার