মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রথমবারেই কপাল খুলল প্রবাসীর, জিতলেন ২০ মিলিয়ন দিরহাম!

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৫, ২০২৫ ৫:১২ পূর্বাহ্ণ

Spread the love

দীর্ঘ ১৮ বছর দুবাইয়ে দর্জির কাজ করছেন বাংলাদেশি প্রবাসী সবুজ মিয়া আমির হোসেন দেওয়ান। জীবনে প্রথমবারের মতো লটারি কিনেই কপাল খুলে গেল তার—জিতলেন ২০ মিলিয়ন দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ কোটি টাকা।

সবুজ জানান, বহুদিন ধরেই পরিচিতরা তাকে লটারি কেনার পরামর্শ দিলেও কখনও গুরুত্ব দেননি। কিন্তু ২৯ জুলাই এক কাজে আবু ধাবিতে গিয়ে হঠাৎ মন বলল—এবার একটা টিকিট কিনে দেখা যাক। মনোচাপের মধ্যেও শেষ পর্যন্ত ৫০০ দিরহাম দিয়ে টিকিট কেনেন তিনি।

তিনি বলেন, ‘‘মনে হচ্ছিল আমি জিতব। যদিও নিজেকেই বলছিলাম, প্রথমবারেই জেতা সম্ভব নয়। তবু আত্মবিশ্বাস কাজ করছিল খুব বেশি।’’

পাঁচ দিন পরই সেই বিশ্বাস সত্যি হয়। লটারির ড্রতে বিজয়ী হিসেবে ঘোষিত হন তিনি। এর আগে গত মাসে আরেক বাংলাদেশি জিতেছিলেন আরও বড় অঙ্কের পুরস্কার। মজার ব্যাপার—সবুজের টিকিটটিও কিনে দিয়েছিলেন ওই বিজয়ী।

সবুজ জানিয়েছেন, এখনো পুরোপুরি বিশ্বাস হচ্ছে না তার। তবে টাকাটা হাতে পেলে প্রথম কাজ হবে ওমরাহ পালন। এরপর পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে পরিকল্পনা করবেন তিনি।

তিনি বলেন, ‘‘আমি আল্লাহর ওপর ভরসা রেখেছি। উনি নিশ্চয়ই পথ দেখাবেন, কীভাবে এই অর্থ ভালো কাজে ব্যয় করব।’’

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পের আলোচনার দাবি বনাম ইরানের কঠোর প্রত্যাখ্যান

ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে ইসির কড়া নিষেধাজ্ঞা

ট্রাম্প প্রশাসনের নির্দেশে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ১৩৫০ কর্মকর্তার ছাঁটাই

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও শিক্ষকসহ নিহত ১৫

জব্দকৃত ইরানি সম্পদ ছাড়ার ইঙ্গিত ওয়াশিংটনের

৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা: লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমান বিধ্বস্ত

ইশরাকের শপথের দাবিতে নগর ভবনে বিক্ষোভ অব্যাহত, জনভোগান্তি চরমে

গ্রিসের ক্রিট দ্বীপে ২০২ জন অভিবাসী উদ্ধার: অধিকাংশ বাংলাদেশের নাগরিক

জুলাই আন্দোলনের অর্জন এককভাবে কারো নয়: ডা. জাহিদ হোসেন