সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে আরও ৬ দেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ

Spread the love

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছে আরও ছয়টি দেশ। সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ আয়োজনে শুরু হওয়া এক বিশেষ সম্মেলনে এ ঘোষণা আসবে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

নতুন স্বীকৃতি দেওয়া দেশগুলো হলো— ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, সান মারিনো ও অ্যান্ডোরা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগমুহূর্তে তারা এই পদক্ষেপ নিতে যাচ্ছে।

এর আগে রবিবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা, পর্তুগাল ও অস্ট্রেলিয়া।

তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সম্মেলন বর্জনের ঘোষণা দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ পদক্ষেপের বিরোধিতা করে বলেছেন, স্বীকৃতির জবাব তিনি নিউইয়র্ক থেকে ফিরে দেবেন। ইসরায়েলের কয়েকজন মন্ত্রী পশ্চিম তীরের কিছু অংশ দখল করার আহ্বানও জানিয়েছেন।

অন্যদিকে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সতর্ক করেছে— পশ্চিম তীর দখলের চেষ্টা হলে এর ভয়াবহ পরিণতি হবে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে পশ্চিমা মিত্ররা এ উদ্যোগ নিচ্ছে মূলত দ্বি-রাষ্ট্র সমাধানের শেষ সম্ভাবনাকে টিকিয়ে রাখতে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত