শনিবার , ২ মে ২০২৬ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সিসিকের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২, ২০২৬ ৮:২৬ পূর্বাহ্ণ

Spread the love

ভারী বর্ষণ উপেক্ষা করেই সিলেটে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সিলেট সফর।

শনিবার (২ মে) সকালে হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে তিনি নগরীর চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করেন। পরে সেখানে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রায় ৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় সুরমা নদী তীর সংরক্ষণ, আধুনিক ওয়াকওয়ে নির্মাণ, সবুজায়ন, নগর অবকাঠামো উন্নয়ন এবং বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা হবে।

এর আগে সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রী ও সংসদ সদস্যরা। পরে তিনি ক্বীন ব্রিজ সংলগ্ন এলাকায় নদী তীর উন্নয়ন ও বন্যা প্রতিরোধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেট নগরের জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে কমবে এবং শহরের সৌন্দর্য ও পরিবেশের উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ