শনিবার , ২৫ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

থাইল্যান্ডের রানি মা সিরিকিত আর নেই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৫ ৪:৩৬ পূর্বাহ্ণ

Spread the love

থাইল্যান্ডের রানি মা সিরিকিত ৯৩ বছর বয়সে মারা গেছেন। দেশটির রাজপ্রাসাদ এক বিবৃতিতে জানায়, শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘদিন ধরে অসুস্থ রানি মা ২০১৯ সাল থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। চলতি মাসের ১৭ অক্টোবর তার রক্তে সংক্রমণ ধরা পড়ে।

রানি মাতার মৃত্যুতে দেশজুড়ে এক বছরের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিকে, প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল মালয়েশিয়ায় অনুষ্ঠেয় আসিয়ান সম্মেলনে তার সফর বাতিল করেছেন।

রানি মা সিরিকিত ২০১২ সালে স্ট্রোকের পর থেকে খুব কমই জনসমক্ষে দেখা দিতেন। তার স্বামী, রাজা ভূমিবল আদুল্যাদেজ, থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় রাজত্ব করেছেন—১৯৪৬ থেকে ২০১৬ সাল পর্যন্ত।

দাতব্য কাজ ও মাতৃত্বের প্রতীক হিসেবে থাই জনগণের কাছে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়। তার মৃত্যুতে পুরো দেশ গভীর শোকে মুহ্যমান। সূত্র: গার্ডিয়ান, সিএনএন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত