শুক্রবার , ১১ অক্টোবর ২০২৪ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভেনেজুয়েলা রুখে দিলো আর্জেন্টিনাকে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১১, ২০২৪ ১১:৩৮ পূর্বাহ্ণ

Spread the love

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শুক্রবার দিবাগত রাতে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের একমাত্র গোলটি করেন নিকোলাস ওটামেন্ডি। এবার পয়েন্ট হারিয়েছে ভেনেজুয়েলার মাঠে।

ভেনেজুয়েলার মাঠে বৃষ্টির কারণে খেলা শুরু হয় আধঘণ্টা পর। মেসি ফিরলেও নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলা বিপক্ষে ম্যাচটি খেলতে পারেননি আর্জেন্টিনার নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার বদলে আর্জেন্টিনার গোলবারের দায়িত্ব নেন জিরোনিমো রুহি। তবে এদিন আর্জেন্টিনার জাল নিরাপদ রাখতে পারেননি তিনি।

যদিও ১৩ মিনিটে লিড নেয় আর্জেন্টিনাই। বক্সের ভেতর বল পেয়ে গোল করেন ওটামেন্ডি। বিরতির পর ৬৫ মিনিটে দারুণ এক গোলে সমতায় ফেরে ভেনেজুয়েলা। ইয়েরেফসন সোতেলদোর ক্রসে অসাধারণ এক হেডে গোল করেন সালোমন রনডন। ঘরের মাঠে সমতায় ফিরে ম্যাচে প্রাণ জাগায় স্বাগতিক দল। বাকি সময়ে দুদলের কেউই আর জালের দেখা পায়নি। এতে ভেনেজুয়েলার বৃষ্টিভেজা মাঠ থেকে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকে আর্জেন্টিনা।

টানা দুই ম্যাচে জয়হীন থাকলেও এখনো কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। ৯ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ১৯। সমান ম্যাচে ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে কলম্বিয়া। ১১ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান ভেনেজুয়েলার। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান করছে ব্রাজিল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করল ছাত্রদল

তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, দুইজন আটক

আসছে জনতার দলের নেতৃত্বে নতুন নির্বাচনি জোট ‌‘ইনসাফ মঞ্চ’

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত আমিনুল ইসলাম বুলবুল

৭৫ দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসা স্থগিতের ঘোষণা

জুলাইয়ে হত্যাচেষ্টা: হাসিনা–জয়–কাদেরসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ

ইসলামী আন্দোলনের সিদ্ধান্তের অপেক্ষায় জামায়াতসহ ১০ দল

লস অ্যাঞ্জেলেসে তীব্র উত্তেজনা: ‘অবৈধ অভিবাসী’ আটকের জেরে সহিংস বিক্ষোভ

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার দিন আজ

ডিসি নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্ত কমিটি গঠন