সোমবার , ৬ অক্টোবর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথে সানায়ে তাকাইচি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৬, ২০২৫ ১:৫৮ পূর্বাহ্ণ

Spread the love

জাপানের রাজনীতিতে নতুন ইতিহাস রচিত হলো। শাসক লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নতুন নেতা নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। এর মধ্য দিয়ে ৬৪ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছেন।

‘আয়রন লেডি’ মার্গারেট থ্যাচার থেকে অনুপ্রাণিত তাকাইচি দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর অবশেষে নিজের স্বপ্নের কাছাকাছি পৌঁছেছেন। ১৯৯৬ সাল থেকে টানা দশবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই নেত্রী অর্থনৈতিক নিরাপত্তা, শিল্প ও বাণিজ্য এবং অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রক্ষণশীল মতাদর্শের হলেও তাকাইচি নারীস্বাস্থ্য, শিশু যত্ন ও কর সুবিধা বৃদ্ধির পক্ষে কাজ করতে চান। নিজের পরিবারে পরিচর্যাকারী হিসেবে অভিজ্ঞতা থেকে তিনি কর্মজীবী নারীদের সহায়তায় নীতি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের ‘আবেনোমিকস’ নীতির ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি জাপানের আত্মরক্ষার সক্ষমতা জোরদারে সাংবিধানিক পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন।

বর্তমানে এলডিপি জনআস্থার সংকটে পড়লেও তাকাইচি প্রতিশ্রুতি দিয়েছেন, দলের ঐতিহ্য ও জাতীয় স্বার্থ রক্ষা করেই তিনি পরিবর্তনের নেতৃত্ব দেবেন। আগামী ১৫ অক্টোবর পার্লামেন্টে তার প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদনের কথা রয়েছে। জাপানের ইতিহাসে এটাই হতে যাচ্ছে এক ‘নারী আয়রন লেডি’র নতুন অধ্যায়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কার জব্দ, বাংলাদেশিসহ ১৮ নাবিক আটক

পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠানোর দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টর ৩০ বছরের কারাদণ্ড

এনজিও ও কর্পোরেট মডেলে দেশ চালানো যায় না: ড. মঈন খান

খামেনির সরাসরি হুমকি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি

ইরান যুদ্ধ বন্ধে চীন ও যুক্তরাষ্ট্রের একমত

ইডেন শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে সড়ক অবরোধ

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ: আজ চূড়ান্ত সিদ্ধান্তের দিন

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা