বুধবার , ২২ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আজ থেকে ইবতেদায়ি বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২২, ২০২৫ ৫:২১ পূর্বাহ্ণ

Spread the love

২০২৫ সালের ইবতেদায়ি (৫ম শ্রেণি) বৃত্তি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম আজ বুধবার থেকে শুরু হয়েছে। ফরম পূরণ চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। তবে বোর্ড ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৮ অক্টোবর নির্ধারণ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (বিএমইবি)।

বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফি জমা দেওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের শিক্ষার্থীদের তথ্য অনলাইনে আপলোড করতে পারবে। নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণের কাজ সম্পন্ন করতে হবে।

ফরম পূরণের জন্য মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.ebmeb.gov.bd-এ প্রবেশ করে EIIN/Code ও Password ব্যবহার করে লগইন করতে হবে। এরপর ‘Payment’ অপশনে গিয়ে শিক্ষার্থীর সংখ্যা এন্ট্রি দিয়ে সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বোর্ড ফি পরিশোধ করতে হবে।

বোর্ড অনুমোদিত স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় ৫ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।

প্রত্যেক পরীক্ষার্থীর জন্য বোর্ডে ৪০০ টাকা ফি অনলাইনে জমা দিতে হবে। এছাড়া কেন্দ্র ফি হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে ২০০ টাকা সংশ্লিষ্ট মাদরাসায় জমা দিতে হবে।

যেসব মাদরাসার EIIN বা পাসওয়ার্ড নেই, তারা ‘New Password’ অপশনে ক্লিক করে মাদরাসার কোড ও প্রধানের নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে নতুন পাসওয়ার্ড তৈরি করতে পারবে।

বোর্ড ফি জমা দেওয়ার পর শিক্ষার্থীদের তথ্য আপলোডের সুযোগ চালু হবে। সব তথ্য যাচাই ও সংশোধনের পর ‘Final Submit’ বাটনে ক্লিক করলেই ফরম পূরণ সম্পন্ন হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মৃত্যুর দেড় বছর পর ‘সম্মানজনক খালাস’ পেলেন খাদ্য পরিদর্শক এনায়েত করিম

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আসিফ নজরুল

ডিজিটাল যুগে আইনজীবীদের প্রস্তুতির তাগিদ প্রধান বিচারপতির

মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫

বেনাপোল সীমান্তে অস্ত্রসহ যুবক আটক

আমাকে যারা চেনেনি তারা এখনও মাটির নিচে বাস করে”শাহজাহান চৌধুরী

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ বাজেট বরাদ্দ

আওয়ামী সাইবার সন্ত্রাসীরা পুরো অনলাইনজুড়ে প্রচারণা চালালো তথাকথিত “জয় বাংলা” শ্লোগান লেখার কারণেই নাকি এদেরকে হত্যা করা হয়েছে

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন আসিফ নজরুল

অন্ধভাবে কোনো দেশের পক্ষ নেওয়া যুক্তরাজ্যের জাতীয় স্বার্থের পরিপন্থী: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী