রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে ভারতে পৌঁছেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির পালাম বিমানঘাঁটিতে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই তার প্রথম ভারত সফর।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পুতিনের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুতিনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন।
ভারত ও রাশিয়ার বার্ষিক শীর্ষ সম্মেলন এবার অনুষ্ঠিত হচ্ছে দিল্লির হায়দরাবাদ হাউসে। সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি এবং বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সূত্র : বিবিসি।



















