বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৬, ২০২৫ ৩:১৩ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বৃহস্পতিবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সচিবালয়ের বাণিজ্য উপদেষ্টার দপ্তরে

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং পাটপণ্য রফতানি বিষয়ক বিস্তারিত আলোচনা হয়। নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেন, নেপালে ১১টি জুট মিল রয়েছে, যা তাদের চাহিদা পূরণে বাংলাদেশ থেকে কাঁচা পাট আমদানির ওপর নির্ভরশীল। সম্প্রতি বাংলাদেশ থেকে কাঁচা পাট রফতানি বন্ধ হওয়ায় মিলগুলো কিছুটা সমস্যায় পড়েছে। এ কারণে তিনি কাঁচা পাট রফতানির অনুমতি শিথিল করার আনুষ্ঠানিক অনুরোধ জানান।

প্রতিক্রিয়ায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে পাটপণ্য ও কাঁচা পাট রফতানি করছে, তবে বাংলাদেশ সেমি-ফিনিশড (আধা-প্রক্রিয়াজাত) পাটপণ্য রফতানি করতে আগ্রহী। তিনি বলেন,

“বাংলাদেশ উচ্চমানের ও পরিবেশবান্ধব সেমি-ফিনিশড পাটপণ্য উৎপাদন করছে। নেপাল যদি এই পণ্যগুলো আমদানি করে, তবে দুই দেশের বাণিজ্য ভলিউম বৃদ্ধি পাবে এবং উভয় দেশই লাভবান হবে।”

বৈঠক শেষে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও কাঁচা পাটসহ পাটপণ্যের রফতানি চুক্তি আরও মসৃণ করার প্রক্রিয়া অব্যাহত রাখবে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এনসিপির নিবন্ধন নেই, কোন ক্রাইটেরিয়ায় তারা বড় দল?

আগামী ১০ দিনের মধ্যেই হাদি হত্যা মামলার চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৫ আগস্ট উপলক্ষ্যে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদা

ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা: অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

মুশফিক-লিটন ম্যাজিক! জোড়া সেঞ্চুরিতে ইতিহাস গড়ে ৪৭৬ রানে থামল বাংলাদেশ

ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ নুরের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা

তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান

নতুন সরকারের প্রতি বিদেশিদের গভীর আস্থা: পররাষ্ট্রমন্ত্রী

বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের ভিসা