রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৬, ২০২৬ ১২:৩৬ অপরাহ্ণ

Spread the love

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৬ জনকে গুরুতর অবস্থায় মুকসুদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা পুলিশ জানায়, খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস গেড়াখোলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পাশে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

লেবাননে এক সপ্তাহে বাস্তুচ্যুত ৫ লাখের বেশি মানুষ

অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত

রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা

বাড়তি ভাড়ার প্রতিবাদে নবীনগর–চন্দ্রা মহাসড়কে যান চলাচল বন্ধ

বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে সাবেক মন্ত্রীর নাম প্রস্তাব: হিন্দুস্তান টাইমস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন কড়া নির্দেশনা

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন: অপরাধ ট্রাইব্যুনাল

চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল