মঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভারতকে কঠোর হুঁশিয়ারি পাক সেনাপ্রধান আসিম মুনিরের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৯, ২০২৫ ৩:৫৩ পূর্বাহ্ণ

Spread the love

প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে যোগদানে সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানোর অঙ্গীকার

পাকিস্তানের সেনাবাহিনী প্রধান এবং প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) হিসেবে সদ্য দায়িত্ব নেওয়া ফিল্ড মার্শাল আসিম মুনির প্রতিবেশী ভারতসহ অন্যদের হুঁশিয়ার করে বলেছেন, ভবিষ্যৎ কোনো সংঘাতে পাকিস্তানের প্রতিক্রিয়া কী হবে, সে বিষয়ে কারও কোনো ভুল ধারণা থাকা উচিত নয়। তিনি ঘোষণা করেন, পরবর্তী সময়ে পাকিস্তান আরও দ্রুত এবং কঠোর জবাব দেবে।

সোমবার রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) আয়োজিত গার্ড অব অনার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সমন্বিত সামরিক সক্ষমতা বৃদ্ধির ওপর জোর:

পাকিস্তানের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে তার যোগদানের এই অনুষ্ঠানে আসিম মুনির দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন। তিনি বলেন, “বর্তমান প্রেক্ষাপটে তিন বাহিনীর সমন্বিত ব্যবস্থার অধীনে আমাদের বহুমাত্রিক অপারেশন সক্ষমতা বাড়ানো অত্যাবশ্যক।”

তিনি নিশ্চিত করেন যে প্রতিটি সামরিক বাহিনী তাদের স্ব-স্ব অপারেশনাল স্বাতন্ত্র্য বজায় রাখবে। তবে ডিফেন্স ফোর্সেস হেডকোয়ার্টার্স (ডিএফএইচকিউ) সামরিক শাখাগুলোর কার্যক্রমকে আরও সমন্বিত ও গতিশীল করবে। তিনি আরও উল্লেখ করেন, “একীভূত শীর্ষ কমান্ডের অধীনে তিন বাহিনী তাদের অভ্যন্তরীণ স্বায়ত্তশাসন ও সাংগঠনিক কাঠামো বজায় রাখবে।”

আফগানিস্তানের প্রতি বার্তা:

আফগানিস্তানের সঙ্গে চলমান টানাপড়েন নিয়ে আসিম মুনির স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেন, “তাদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। আমি জোর দিয়ে বলতে চাই, পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ। তবে আমাদের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা কিংবা জাতীয় সংকল্পকে দুর্বল করার সুযোগ কাউকে দেওয়া হবে না।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

“ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি”

তাওসিফ হ’ত্যা’কাণ্ডে মিডিয়ায় আসামির বক্তব্য প্রদানের ঘটনায় আরএমপি কমিশনারকে তলব

সালাহউদ্দিন আহমেদ: ইসলামবিদ্বেষী নয় বিএনপি, সমতাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় দল

রুশ তেল আমদানি বন্ধ করল রিলায়েন্স

মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর

একনেক সভায় ৯,৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মিছিলে পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড

মহাখালীতে পরিত্যক্ত সাততলা ভবনে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

নারী-শিশু নির্যাতন মামলা সাজার হার মাত্র তিন শতাংশ

আলোচনা নয়, প্রয়োজনে মিসাইল হামলা: আরাঘচি