শুক্রবার , ৩ অক্টোবর ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সরকারের অনুমোদন সাপেক্ষেই চূড়ান্ত হবে আরপিও সংস্কার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩, ২০২৫ ৬:১০ পূর্বাহ্ণ

Spread the love

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংস্কারে ছোট-বড় মিলিয়ে প্রায় ৪৪টি পরিবর্তনের প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে রয়েছে একক প্রার্থীর আসনে ‘না ভোট’ ফের চালু, জোটে অংশ নিলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট দেওয়া, এবং আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় পুনরায় সশস্ত্র বাহিনী যুক্ত করা।

ইসির প্রস্তাবে বলা হয়েছে, সংসদীয় আসনে প্রার্থীর ব্যয়সীমা নির্দিষ্ট করে না দিয়ে ভোটারপ্রতি ১০ টাকা বেঁধে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সাত লাখ ভোটারের আসনে একজন প্রার্থী সর্বোচ্চ ৭৫ লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন।

সংস্কার প্রস্তাবে ইভিএম বাদ দেওয়ার পাশাপাশি প্রবাসীদের জন্য পোস্টাল ভোটিং ও অনলাইন নিবন্ধনের বিধান রাখা হয়েছে। একইসঙ্গে পুরোনো আসনের ভোট বাতিলের ক্ষমতা ফেরানোর প্রস্তাবও দেওয়া হয়েছে।

তবে এসব প্রস্তাব এখন আইন মন্ত্রণালয়ে যাচাই-বাছাইয়ের অপেক্ষায়। অনুমোদনের পর রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করলে আরপিওতে পরিবর্তন কার্যকর হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ২০০১ ও ২০০৮-০৯ সালের মতো এবারও আরপিওতে বড় ধরনের সংস্কার আসতে পারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত