মঙ্গলবার , ২২ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শিক্ষা অব্যবস্থাপনার প্রতিবাদে সচিবালয় ঘেরাও শিক্ষার্থীদের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২২, ২০২৫ ১০:১৪ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা খাতের অব্যবস্থাপনা এবং শিক্ষা ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে বাংলাদেশ সচিবালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সোয়া ২টায় শিক্ষা ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা সচিবালয়ের এক নম্বর গেটের সামনে পৌঁছায়। শিক্ষার্থীদের আগমন টের পেয়ে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়। এসময় শিক্ষার্থীরা “আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে” এবং “ভুয়া ভুয়া” স্লোগানে মুখরিত করে তোলে সচিবালয় প্রাঙ্গণ। সচিবালয়ের ভেতরে গেটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “মাইলস্টোনে এত বড় একটি দুর্ঘটনা ঘটলো। শিক্ষা উপদেষ্টাকে বিভিন্ন মহল থেকে এইচএসসি পরীক্ষা স্থগিতের অনুরোধ জানানো হলেও তিনি তা কর্ণপাত করেননি। শেষ পর্যন্ত রাত ৩টায় পরীক্ষা স্থগিত করা হয়েছে, যখন শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে ঘুমিয়ে পড়েছে।” তারা প্রশ্ন তোলেন, “উনি কার জন্য শিক্ষা উপদেষ্টা? আমরাই তাকে বসিয়েছি, আমরাই তাকে ওঠাব।”

পাশাপাশি, শিক্ষার্থীদের একটি অংশ ঢাকা বোর্ডের সামনে দিয়ে সচিবালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে গত এসএসসি পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের খাতা পুনঃমূল্যায়নের দাবি জানাচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার

মিয়ানমারে বিমান থেকে বোমা ও দফায় দফায় বিস্ফোরণ: কেঁপে উঠছে কক্সবাজার সীমান্ত, বিজিবি সতর্ক

বার্ন ইউনিট চিকিৎসকশূন্য: শেবাচিম

নিরাপদ অভিবাসন নিশ্চিতে বাংলাদেশ-যুক্তরাজ্য যৌথভাবে কাজ করবে

ইতিহাস বিকৃতির অপচেষ্টা চলছে: সালাহউদ্দিন আহমদ

অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত দুর্বল প্রকৃতির হয়ে থাকে : ইশরাক হোসেন

দীর্ঘ বিরতির পর নওশাবার ছোটপর্দায় প্রত্যাবর্তন

তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশাসন-জনপ্রতিনিধিদের সমন্বয় জরুরি: টুকু

মা হলেন চিত্রনায়িকা শবনম বুবলী