বুধবার , ২৪ জুন ২০২৬ | ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়া হবে : শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৪, ২০২৬ ৬:৪৪ পূর্বাহ্ণ

Spread the love

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ঐতিহ্য অনুযায়ী জানুয়ারি মাসেই নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে আগামী ২০২৮ সাল থেকে দেশের বিদ্যমান শিক্ষা কারিকুলামে বড় ধরনের পরিবর্তন আনা হবে বলেও ঘোষণা দেন তিনি। আজ বুধবার (২৪ জুন) ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো জানান।

নকল ও প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

সভায় পরীক্ষার হলগুলোতে অসদুপায় অবলম্বন ও প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমানে প্রচলিত নকলের ধরনে পরিবর্তন এসেছে (ডিজিটাল নকল)। তবে এবার কোনো পরীক্ষা কেন্দ্রে বা প্রতিষ্ঠানে নকলের প্রমাণ পাওয়া গেলে সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে।’ প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি জানান, প্রযুক্তিগত অপরাধ ও এর সহযোগীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে বর্তমান ‘সাইবার আইন’ সংস্কার বা পরিবর্তন করা হচ্ছে, যেন কোনো অপরাধী পার না পেয়ে যায়। বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘এই জাতির শিক্ষাব্যবস্থাকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য বিগত দশ বছর ধরে নানাভাবে ষড়যন্ত্র করা হয়েছে।’

জুলাই থেকে অবসর ভাতা চালুর সুখবর

অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া পরিশোধের বিষয়ে একটি বড় সুখবর দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি ঘোষণা করেন, বিগত ২০২২ সালের পর থেকে শিক্ষা বিভাগের যেসব কর্মকর্তা-কর্মচারী বা শিক্ষক অবসরে যাওয়ার পর এখনও কোনো অবসর ভাতা পাননি, তাদের পাওনা পরিশোধের প্রক্রিয়া দ্রুত শুরু করা হচ্ছে। আগামী জুলাই মাসের মাঝামাঝি সময় থেকেই এই বকেয়া অবসর ভাতা নিয়মিত প্রদান বা চালু করা হবে।

সর্বশেষ - অপরাধ