শুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গণভোটে আইন সম্ভব নয়, সংসদ গঠন জরুরি: সালাহউদ্দিন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৫ ৮:৩৪ পূর্বাহ্ণ

Spread the love

গণভোটের মাধ্যমে আইন বা সংবিধান সংশোধন সম্ভব নয় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এসব করতে হলে অবশ্যই জাতীয় সংসদ গঠন করতে হবে। তাই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন পুনরায় আয়োজনের সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান।

শুক্রবার রাজধানীর শাহবাগে ‘নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান’ প্রতিরোধে আয়োজিত একটি মৌন মিছিল পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশে এমন একটি দল আছে যারা ধর্মের নামে রাজনীতি করে, জান্নাতের টিকিট বিক্রি করে ভোট পেতে চায়—যাদের হাতে নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়। নারী নির্যাতন দীর্ঘদিন ধরেই ঘটলেও কার্যকর প্রতিবাদ ও প্রতিরোধ যথেষ্ট নয় বলেও উল্লেখ করেন তিনি।

আইন কঠোর হলেও যথাযথ প্রয়োগের অভাব, ফাঁকফোকর ব্যবহার করে অপরাধীদের পার পেয়ে যাওয়া এবং কখনো কখনো আইনশৃঙ্খলা বাহিনীর অপব্যবহারের কথাও তুলে ধরেন সালাহউদ্দিন।

নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত এ সমাবেশ শেষে শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মৌন মিছিল অনুষ্ঠিত হয়। ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শিরীন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, সানজিদা ইসলাম তুলি, রেহানা আক্তার শিরীনসহ আরও অনেকে বক্তব্য দেন।

সালাহউদ্দিন বলেন, স্বাধীনতা মানে সবার নাগরিক অধিকার নিশ্চিত করা। ধর্ম ও সংস্কৃতির বিভাজন ছাড়াই সবাইকে সমান নাগরিক পরিচয়ে এগোতে হবে। জুলাই জাতীয় সনদের প্রতি তাদের অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, এর বাইরে চাপিয়ে দেওয়া প্রস্তাব জনগণই মূল্যায়ন করবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৩৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের দুর্নীতি তদন্ত কার্যক্রমে অচলাবস্থা

বিজিএমইএ নির্বাচনে ফোরামের জয়জয়কার: ৩৫টির মধ্যে ৩১ পদে বিজয়ী

পণ্যের দাম বৃদ্ধির প্রধান কারণ ডলারের মূল্যবৃদ্ধি, কর নয়

“চাল সংগ্রহ শেষ, দাম নিয়ন্ত্রণে আসবে”: খাদ্য উপদেষ্টা

পড়াশোনা বাদ দিয়ে আন্দোলন গ্রহণযোগ্য নয়—শিক্ষামন্ত্রী

প্রতিবেশী দেশ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম

শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ও অফলাইন ক্লাসের নতুন সময়সূচি ঘোষণা: সপ্তাহে ৩ দিন সরাসরি স্কুল

শেখ হাসিনা বিরোধী মামলার রায় ফেব্রুয়ারির মধ্যেই: চিফ প্রসিকিউটর

সোমবার গণভবন পরিদর্শনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।