রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ফিনল্যান্ডের ঘোষণা: তিন দেশে দূতাবাস কার্যক্রম স্থগিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৫ ৮:০৫ পূর্বাহ্ণ

Spread the love

পাকিস্তান, আফগানিস্তান ও মিয়ানমারে অবস্থিত তাদের দূতাবাসগুলো আগামী বছর (২০২৬ সাল) বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছে ইউরোপীয় দেশ ফিনল্যান্ড। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কৌশলগত মূল্যায়ন, কার্যক্রমগত বিবেচনা এবং সংশ্লিষ্ট দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এই সিদ্ধান্তকে প্রভাবিত করেছে।

মন্ত্রণালয় আরও জানায়, সীমিত বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক থাকার কারণেও এসব দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সময়ে কিছু দেশে নতুন বাণিজ্যিক অফিস খুলতে চায় ফিনল্যান্ড, যেখানে এর আগে বিজনেস ফিনল্যান্ডের অফিস ছিল।

চলতি বছর দূতাবাস নেটওয়ার্ক নিয়ে কৌশলগত পর্যালোচনা শুরু করেছে দেশটি—যা তাদের পররাষ্ট্রনীতি, নিরাপত্তা নীতি ও রফতানি সম্প্রসারণের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভাল্টোনেন বলেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দূতাবাস নেটওয়ার্ক নিয়মিতভাবে পুনর্গঠন করা হবে। এসব পরিবর্তন ফিনল্যান্ডকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক হতে সহায়তা করবে।

 সূত্র: জিও নিউজ, ডন নিউজ, আরব নিউজ

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিশ্বকাপের শেষ বত্রিশে আজ ব্রাজিলের মুখোমুখি জাপান

রাজনীতি ও অর্থনীতিতে গণতন্ত্রায়ন ছাড়া উন্নয়ন সম্ভব নয়

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু, আহত ৩৫

আসনভিত্তিক ফল বাতিল ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের সুযোগ নেই

এনআইডি সেবা সহজীকরণে মাঠ পর্যায়ে জন্মতারিখ সংশোধনসহ একাধিক প্রস্তাব ইসির

উত্তাল বঙ্গোপসাগর: অস্বাভাবিক জোয়ারে তলিয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল

‘রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন’

জ্বালানি সংকট মোকাবিলায় সর্বদলীয় কমিটির প্রস্তাব: জাতীয় সংসদে ঐকমত্যের আভাস

রমজানে স্কুল ছুটির নতুন নির্দেশনা

২৮ ডিসেম্বর জুনিয়র বৃত্তি পরীক্ষা, কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা