বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

একনেকে ১৩ প্রকল্পে ৮ হাজার কোটি টাকার অনুমোদন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১২:৩০ অপরাহ্ণ

Spread the love

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৮ হাজার ৩৩৩ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ১৩টি নতুন উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন ৪ হাজার ৪৩৭ কোটি ৮২ লাখ টাকা, প্রকল্প ঋণ ১ হাজার ২২৫ কোটি ৩৬ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৬৭০ কোটি ৯ লাখ টাকা। এটি ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় এবং অন্তর্বর্তী সরকারের ১৪তম একনেক সভা।

সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, এডিবি অর্থায়িত প্রকল্পগুলোর বাস্তবায়নধারা নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয় কাজ শুরু করেছে। সরকার অকারণে ঋণের বোঝা বাড়াতে চায় না।

তিনি আরও জানান, দেশের বিভিন্ন জায়গায় অব্যবহৃত খাস জমির পরিমাণ নির্ধারণে ইতোমধ্যে মন্ত্রণালয়ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। এসব জমি সুষ্ঠুভাবে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত