সোমবার , ২৮ অক্টোবর ২০২৪ | ১৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

৪৩তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের চাকরিতে যোগদানের তারিখ পিছিয়েছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৮, ২০২৪ ১২:৩২ অপরাহ্ণ

Spread the love

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৫ অক্টোবরের প্রজ্ঞাপনে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরিতে যোগদানের তারিখ আগামী ১৭ নভেম্বরের পরিবর্তে ২০২৫ সালের ১ জানুয়ারি নির্ধারণ করা হলো।

এর আগে ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসের নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলাফল অনুযায়ী, ক্যাডার পদে নিয়োগ পাচ্ছেন ২ হাজার ৬৪ জন। স্থগিত করা হয় ৯৯ জনের ফল।

২০২১ সালের ২৯ অক্টোবর ৮টি বিভাগের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ৪ লাখ ৩৫ হাজারেরও বেশি প্রার্থী অংশ নেয়। এই পরীক্ষার ফল প্রকাশিত হয় ২০২২ সালের ২০ জানুয়ারি। এতে মোট ১৫ হাজার ২২০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। একই বছরের জুলাইয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় মোট ৯ হাজার ৮৪১ জন কৃতকার্য হন।

২০২৩ সালের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছিল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। সে সময় ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার ও ৬৪২ জনকে নন-ক্যাডারসহ মোট ২ হাজার ৮০৫ জন প্রার্থী নিয়োগের সুপারিশ করা হয়েছিল। কিন্তু, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সুপারিশকৃত প্রার্থীদের মধ্যে ক্যাডার সার্ভিসে ২৫৫ জনের বিষয়ে পুনরায় যাচাইবাছাই শুরু করে অন্তর্বর্তী সরকার।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আর্জেন্টিনাকে হারিয়ে মরক্কোর ঐতিহাসিক শিরোপা জয়

উত্তরায় হায়েস মাইক্রোবাসে আগুন, কোনো হতাহত হয়নি

প্রধান উপদেষ্টার ভোট প্রদান: “নতুন বাংলাদেশ গড়ার জন্মদিন”

বঙ্গোপসাগরে লঘুচাপ: সাগর উত্তাল, ঝড় ও ভূমিধসের শঙ্কা

বীর শহীদদের স্মরণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

হাদির জানাজায় প্রধান উপদেষ্টা ও শীর্ষ নেতারা

ঈদের ছুটি শেষে ঢাকা অভিমুখে মানুষের ঢল: কর্মচঞ্চল হচ্ছে রাজধানী

দীর্ঘ বিরতির পর বাংলাদেশে নেদারল্যান্ডস, শুরু হচ্ছে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ আগুন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে উভয় পক্ষকেই কিছু ভূখণ্ড ছাড় দিতে হতে পারে