বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

উত্তরায় সানজিদ হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ

Spread the love

রাজধানীর উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও সাবেক এমপি হাবিব হাসানের নাতি মো. ফয়সাল আহম্মেদ পারভেজকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে সানজিদ হোসেন মৃধা হত্যা মামলার অন্যতম আসামি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডের একটি বস্তি এলাকা থেকে ফয়সালকে আটক করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ফয়সালসহ কয়েকজন ছাত্র-জনতার ওপর প্রাণঘাতী অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় গুলিবর্ষণে গুরুতর আহত হন সানজিদ হোসেন মৃধা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা কবির হোসেন মৃধা বাদী হয়ে গত বছরের ১৯ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সিরিয়াস’ আলোচনার জন্য প্রস্তুত ইরান

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ভারতীয় মন্ত্রীদের মতো: জামায়াতে ইসলাম

চৌদ্দগ্রামে জামায়াত আমিরের মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার

তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

জবি ছাত্রদল নেতা জোবায়েদ হত্যায় ১৬ ঘণ্টা পরও মামলা হয়নি

নির্বাচনে বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের দায়িত্ব আপাতত স্থগিত

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আজ আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী

থাইরয়েড মেলায় ৫০০ টাকায় মিলছে চিকিৎসা সেবা

জাবি কাজী নজরুল ইসলাম হলে ২০ বোতল মদসহ শিক্ষার্থী আটক