নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার সন্ধ্যা ৭টা ৮ মিনিটের দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে প্রবেশ করেন। এ সময় তাকে স্বাগত জানান বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এদিকে শপথ অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, বিচারপতি, বিভিন্ন দেশের কূটনীতিকসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
বঙ্গভবনের দরবার হলে আনুষ্ঠানিকভাবে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।


















