শুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দায়িত্ব ছাড়ার পর জবাবদিহিতায় আপত্তি নেই: রিজওয়ানা হাসান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৯, ২০২৬ ৮:৪২ পূর্বাহ্ণ

Spread the love

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দায়িত্ব শেষ হওয়ার পর জবাবদিহিতা দিতে বা কাঠগড়ায় দাঁড়াতে তার কোনো আপত্তি নেই। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে কৃষিবিদ ইনস্টিটিউটে পরিবেশ সংস্কার বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ৫৪ বছরের জমে থাকা জঞ্জাল দেড় বছরের সরকারের পক্ষে পুরোপুরি পরিষ্কার করা সম্ভব নয়, তবে এই সময়ে যতটা সম্ভব সংস্কার করা হয়েছে। পলিথিন নিষিদ্ধের আইন বাস্তবায়ন, সেন্টমার্টিনে নিষেধাজ্ঞার মাধ্যমে প্রাণবৈচিত্র্য ফিরে আসা—এসবই অন্তর্বর্তী সরকারের বাস্তব সংস্কার।

বায়ুদূষণ রোধে নেওয়া উদ্যোগগুলো তিন বছর বজায় রাখা গেলে দূষণ অনেকটাই কমানো সম্ভব বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে চারটি নদী ও ২০টি খাল দূষণের জন্য দায়ী ৭৫০টি শিল্পপ্রতিষ্ঠান চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত