বুধবার , ২৮ মে ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাইকোর্টের বিচারপতি নিয়োগে প্রথমবার গণবিজ্ঞপ্তি জারি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৮, ২০২৫ ৬:০৩ পূর্বাহ্ণ

Spread the love

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগের জন্য আগ্রহীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আজ বুধবার (২৭ মে) এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় তথ্যাদি ও পাসপোর্ট সাইজের এক কপি ছবিসহ নির্ধারিত ফরমে আগামী ২২ জুনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবেন। যারা এর আগে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

উল্লেখ্য, দেশের ইতিহাসে প্রথমবারের মতো উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য একটি স্থায়ী কাউন্সিল গঠনের বিধান রেখে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ গত ২১ জানুয়ারি গেজেট আকারে প্রকাশিত হয়। এই নতুন ব্যবস্থাকে বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কার হিসেবে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ