মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ট্রাম্প প্রশাসনে ৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৯, ২০২৫ ৫:১১ পূর্বাহ্ণ

Spread the love

ট্রাম্প প্রশাসন কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা ৬ হাজারেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে। দেশটির স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ভিসাধারীদের অনেকেই আইন ভঙ্গ, ভিসার মেয়াদোত্তীর্ণ, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, চুরি এবং হামলার মতো অপরাধে জড়িত ছিলেন। এছাড়া কিছু ক্ষেত্রে “সন্ত্রাসবাদে সহায়তা”র অভিযোগও আনা হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বাতিল হওয়া ভিসার মধ্যে প্রায় ৪ হাজার সরাসরি আইন ভঙ্গের কারণে বাতিল হয়েছে। আরও কয়েকশো ভিসা বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের ৩বি ধারা অনুযায়ী, যেখানে সন্ত্রাসবাদী কার্যকলাপকে বিস্তৃতভাবে সংজ্ঞায়িত করা হয়েছে।

স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, কিছু শিক্ষার্থী ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নিয়েছিলেন এবং ট্রাম্প প্রশাসন তাদের “ইহুদি-বিরোধী আচরণ” হিসেবে চিহ্নিত করেছে। যদিও ‘সন্ত্রাসবাদে সহায়তা’ বলতে কী বোঝানো হয়েছে তা স্পষ্ট করা হয়নি।

চলতি বছরের শুরুতে ভিসা সাক্ষাৎকার স্থগিত করার পর জুনে নতুন নিয়ম চালু করা হয়, যাতে আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য জমা দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়। যুক্তরাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ বা বক্তব্য আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কংগ্রেসে জানান, জানুয়ারি থেকে কয়েক হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে এবং প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের সমালোচনা করেছে ডেমোক্র্যাটরা। তাদের মতে, এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের আইনি অধিকার খর্ব করছে। তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ২১০টিরও বেশি দেশ থেকে ১১ লাখের বেশি শিক্ষার্থী ভর্তি ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত