রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মহাখালীতে পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, বিস্ফোরণের শব্দে আতঙ্ক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৭, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ

Spread the love

রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউরেকা পেট্রোল পাম্পে রবিবার সন্ধ্যায় ভয়াবহ আগুন লাগে। সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস, যা নিশ্চিত করেছেন সংস্থাটির নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

আগুন লাগার পরপরই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ ঘটনাস্থল থেকে বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দ শোনা যায়। অগ্নি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

প্রচণ্ড আগুনের শিখা বহু দূর থেকে দেখা যাচ্ছে। নিরাপত্তার কারণে ইউরেকা পেট্রোল পাম্পসংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মহাখালী ফ্লাইওভারের একটি পাশও বন্ধ রাখা হয়েছে যানবাহনের জন্য।

ঘটনাস্থলের খুব কাছেই রয়েছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ট্রাফিক গুলশান বিভাগের তথ্য অনুযায়ী, আপাতত মহাখালী রেলক্রসিং দিয়ে সব ধরনের যান চলাচল স্থগিত রাখা হয়েছে।

সর্বশেষ - অপরাধ