রবিবার , ১৫ জুন ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

করোনা ও ডেঙ্গু মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৫, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ

Spread the love

দেশে করোনাভাইরাসের নতুন ধরন এবং ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বাড়াতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬টি নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনায় শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতনতা কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত করার কথা বলা হয়েছে।

রবিবার (১৫ জুন) মাউশির সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়, যা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি এবং ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে ‘ডেঙ্গু সচেতনতা: ভবিষ্যতে করণীয়’ শীর্ষক সভার সিদ্ধান্ত এবং শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট দুটি পত্রের ভিত্তিতে এই নির্দেশনাগুলো জারি করা হয়েছে।

এই নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে নির্দেশনা:

  • সারা দেশে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রচারণাকাজে যুক্ত করতে হবে।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নির্দেশনা:

  • ১. বারবার সাবান দিয়ে হাত ধোয়া (কমপক্ষে ২০ সেকেন্ড)।
  • ২. জনসমাগম এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মাস্ক পরা
  • ৩. আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখা
  • ৪. অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা
  • ৫. হাঁচি-কাশির সময় বাহু অথবা টিস্যু/কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখা

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত