শনিবার , ২ মে ২০২৬ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশি জাতীয়তাবাদে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২, ২০২৬ ২:৫৩ পূর্বাহ্ণ

Spread the love

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বঙ্গভবনে বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল নাগরিককে ‘বাংলাদেশি’ জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন যে, জিয়াউর রহমানই প্রথম পাহাড় ও সমতলের সকল ধর্মের মানুষের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য বজায় রেখে সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন এবং পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া সেই ধারা সমুন্নত রেখেছেন।

রাষ্ট্রপতি গৌতম বুদ্ধের মানবতা ও অহিংসার বাণীকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আজও অত্যন্ত প্রাসঙ্গিক বলে অভিহিত করেন। বর্তমান বৈশ্বিক অস্থিতিশীলতা ও যুদ্ধের প্রেক্ষাপটে তিনি দেশবাসীকে ধৈর্য ও সংযম বজায় রাখার পরামর্শ দেন। তিনি পুনর্ব্যক্ত করেন যে, বর্তমান সরকার ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ মূলনীতির ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। একটি মানবিক ও উন্নত বাংলাদেশ গড়তে বৌদ্ধ ধর্মাবলম্বীসহ দেশের সকল নাগরিকের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।

সর্বশেষ - অপরাধ