বৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সীমান্ত দিয়ে ভারত থেকে পুশইন করা ১৩ বাংলাদেশিকে আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৪, ২০২৫ ৬:০৬ পূর্বাহ্ণ

Spread the love

চাপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে ভারত থেকে পুশইন করা ১৩ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোরে মহানন্দা ব্যাটালিয়নের ৫৯-বিজিবির টহল দল তাদের আটক করে।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভোলাহাট ইউনিয়নের চাঁনশিকারী বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ১৯৬/২-এস-এর কাছ দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১১৯ ব্যাটালিয়নের কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা ওই ১৩ জন পুরুষকে বাংলাদেশে পুশইন করে। পরবর্তীতে বিজিবির টহল দল আন্তর্জাতিক সীমারেখা থেকে প্রায় ৮০০ গজ ভেতরে তাদের আটক করে।

আটককৃতরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তারা জানান, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন সময়ে জীবিকার সন্ধানে ভারতে গিয়েছিলেন। সেখানে ভারতীয় পুলিশ তাদের আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। সাজাভোগ শেষে তাদের বিএসএফের হাতে তুলে দেওয়া হয়, যারা পরবর্তীতে সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায়।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাদের স্থানীয় ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর

১৬ ডিসেম্বর আমাদের অহংকার, আমাদের পরিচয় : শুভ বিজয় দিবস।

জানাজার লাইন কারওয়ান বাজার-বিজয় সরণি হয়ে ছাড়িয়েছে আগারগাঁও

ভারতে ঝড়ে নির্মাণাধীন সেতু ধসে নিহত ৬

জ্বালানি সংকটে মালিতে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

ইতালিতে ব্যস্ত সড়কে বিমান বিধ্বস্ত: দুই আরোহী নিহত

উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামাবাদে শোক বইতে সই করলেন ইসহাক দার