সোমবার , ৯ জুন ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গণতান্ত্রিক অধিকার ও নির্বাচন চাইলেন মির্জা ফখরুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৯, ২০২৫ ২:১০ অপরাহ্ণ

Spread the love

দেশের গণতান্ত্রিক অধিকার ও নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৯ জুন) ঠাকুরগাঁও রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শুধু গণতন্ত্র হলেই হবে না, সেই গণতন্ত্রকে বুঝতে হবে। গণতান্ত্রিক যেমন অধিকার আছে, গণতন্ত্রের দায়িত্বও আছে। সেই দায়িত্ব পালন করলেই গণতন্ত্র সত্যিকারের অর্থে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারবে।”

জাতিকে পুনর্গঠনে ছাত্রদের ভূমিকার ওপর জোর দিয়ে ফখরুল বলেন, তাদের এমনভাবে তৈরি করতে হবে যেন তারা সবক্ষেত্রে যোগ্যতার প্রমাণ দিতে পারে। বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক উল্লেখ করে তিনি বলেন, জ্ঞানের প্রতিযোগিতা এবং প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে না পারলে জাতি পিছিয়ে যাবে।

দেশের শিক্ষাব্যবস্থার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, সামগ্রিকভাবেই শিক্ষার মান কমেছে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি লেখাপড়া, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং খেলাধুলায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান যেন তারা শিক্ষার্থীদের পড়াশোনায় কোনো গাফিলতি বরদাশত না করেন এবং শিক্ষার্থীরা যেন ঠিকমতো জ্ঞান অর্জন করতে পারে, তা নিশ্চিত করেন।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা একটি আনন্দ র‍্যালি বের করে ঠাকুরগাঁও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রমজানের আগেই নির্বাচন হতে পারে, যদি প্রস্তুতি শেষ হয়: প্রধান উপদেষ্টা

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

রোববার থেকে দেশজুড়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের অনভিবাসী ভিসাধারীরা করদাতাদের সুবিধা নিলে ভিসা বাতিল হতে পারে

ইরানের সাথে চুক্তি চূড়ান্ত’, খুলছে হরমুজ প্রণালী: দাবি ট্রাম্পের

রাতে জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান

বিদ্যুৎ খাতে হরিলুট, অনুসন্ধানে বেরিয়ে এসেছে যেসব দুর্নীতি

আওয়ামী লীগ ও জামায়াত একে অপরের পরিপূরক: মাহফুজ আলম

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী

পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী