মঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জনগণের রাষ্ট্র গঠনে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১২, ২০২৫ ৩:১২ অপরাহ্ণ

Spread the love

জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় সবার সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়ার সুযোগ দিতে হবে। তিনি বলেন, “ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে।”

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, বিশ্ব সমাজে গর্বিত অংশীদারিত্ব নিশ্চিত করতে প্রযুক্তি-নির্ভর দক্ষতার বিকল্প নেই। বিএনপির আগামী দিনের রাজনীতি হবে জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি, যেখানে কর্মসংস্থান সৃষ্টি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাই মূল লক্ষ্য। তরুণ ও যুবশক্তিকে প্রযুক্তি-ভিত্তিক দক্ষ জনশক্তিতে রূপান্তর করাকে বিএনপি অগ্রাধিকার দেবে।

তিনি আরও বলেন, প্রতিশোধ ও প্রতিহিংসা পরিহার করে সাহস ও সততার সঙ্গে এগোতে পারলে দেশের সামনে সম্ভাবনার দুয়ার খুলে যাবে। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা, বিশেষত কর্মক্ষম তরুণ প্রজন্ম, হতে পারে উন্নয়নের নিয়ামক শক্তি। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগিয়ে এ শক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই হবে বিএনপির অন্যতম লক্ষ্য।

তারেক রহমান জোর দিয়ে বলেন, স্লোগান-নির্ভর রাজনীতির যুগ শেষ। বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, বরং প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাস করে। এজন্য জনগণের শক্তি প্রতিষ্ঠায় সবার সমর্থন কামনা করেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে রাতভর বৃষ্টি, সড়কে জলাবদ্ধতা

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

জামায়াতের বিবৃতি প্রত্যাখ্যান ও নিন্দা জানালো এনসিপি

যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ

মেট্রো রেল চলাচলের সময় বাড়ছে

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশাহ ও যুবরাজের গভীর শোক

ডেমরার আমুলিয়ায় কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

হাজিদের সুরক্ষায় সৌদি: ৪৩৬ ভুয়া এজেন্সি বন্ধ, গ্রেফতার ৪৬২ প্রতারক

স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন: ‘ইনসাফ’ ও ‘জাস্টিস’-এর আহ্বান

তিন নেতার মাজার-হাদীর কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হচ্ছে এনসিপির প্রচার